ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শেখ সোহেলের মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার মাগরিববাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ৮নং ওয়ার্ডের উদ্যোগে শিরোমণি দক্ষিণপাড়া ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম। সাংবাদিক মিয়া বদরুল আলম মনুর সভাপতিত্বে দোয়া মাহফিলে শেখ হুগলী কোম্পানির ম্যানেজার আব্দুস সালাম, মহিলা মেম্বার আম্বিয়া বেগম, মিয়া আবুল হোসেন ডলারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।




