লোকসমাজ ডেস্ক॥ সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীার স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানায়, উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীার্থী পরীা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের জন্য ওই নিয়োগ পরীা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল। নাম ও শূন্য পদের সংখ্যা- সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯, রূপালী ব্যাংক লিমিটেড-২১১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ এবং কর্মসংস্থান ব্যাংক-৬ টি । সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।





