যশোরে সাতদিনের কারাতে প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে শুরু হয়েছে ছেলে ও মেয়েদের ৭ দিনের কারাতে প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফিল গ্রুপের পরিচালক ও দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। ক্যাম্পে ১৫ ছেলে ও ১০ মেয়ে অংশ নিয়েছে।

ভাগ