স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি আলহাজ্ব হাসান সালেহ’র আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা কৃষক দলের আয়োজনে বাদআছর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন।





