স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া টিবি কিনিক মোড়ে গতকাল দুপুরে মুন্না খান (১৮) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহত মুন্না খান বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার রফিক খানের পুত্র। মুন্না খান জানিয়েছেন, আড়াইটার দিকে টিবি কিনিক মোড়ে বাপ্পী ও ডলার নাামে দু’যুবকের সথে তার কথা কাটাকাটি হয়। তারা সকলেই এক সাথে উঠাবসা করে। এক পর্যায়ে বাপ্পী ও ডলার দু’জনে মুন্না খানের হাত ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে মুন্না গুরুতর আহত হয়। পরে তাকে লোকজন উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।





