স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর রোগমুক্তি কামনায় শনিবার রাতে মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের দক্ষিণ মাথায় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। যুবদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, ফিরোজ হোসেন, যুবদল নেতা রাসেল হোসাইন, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে বরকত উল্লাহ বুলুর রোগ মুক্তি কামনা করে শুক্রবার বিকেলে যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুবদল নেতা খান শফিয়ার রহমান প্রমুখ।





