শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় চৌগাছায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রিজিয়া নাসেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুজিদের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজান কবির, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সহিদুল ইসলাম মিয়া, যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল প্রমুখ।

ভাগ