বাঘারপাড়া উপজেলা উপনির্বাচনে ধানের শীষের পথসভা ও গণসংযোগ

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়ায় উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার বন্দবিলা, জহুরপুর ও রায়পুর ইউনিয়নে পথসভা, লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী শামছুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন, সম্পাদক কামরুজ্জামান টিটো, জহুরপুর ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি কাজী মনিরুজ্জামান, সম্পাদক আবু তালেব, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, এনামুল হক বাচ্চু, মুরাদ বিশ^াস, কবীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শওকত আলী, যুবদলের আহ্বায়ক ইকলাস হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন ও আবু হুরাইরা আশা, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের হিরু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বিল্লাল মন্ডল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান প্রমুখ। এদিন সকাল ১০টায় বন্দবিলা ইউনিয়নের পাঠানপাইকপাড়া ও বন্দবিলা বাজারে পথসভার মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু হয়। পরে গাইদঘাট, ভাটার আমতলা, চন্ডিপুর আরামবাগের মোড় লিফলেট বিতরণ ও গণংযোগ চালানো হয়। বাদজুমা জহুরপুর ইউনিয়নের চুতরবাড়ীয়া বাজারে মিছিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বিকেলে রায়পুর ইউনিয়নের ছব্বারের মোড়, ওমরপুর ও রায়পুর বাজারে নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

ভাগ