ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় ঝিকরগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ সংলগ্ন জামে মসজিদে সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন, ইমাম হাফেজ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাছিব আশরাফ তাজ, সাবেক যুগ্ম-সম্পাদক মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সাবেক সহসাধারন সম্পাদক হাসানুজ্জামান রুবেল, পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর রেজা শুভ্র, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান চয়ন, আব্দুল মাজেদ, নজরুল ইসলাম, মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক ইয়ার হোসেন সোহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।





