স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনা ভাইরাসে মনোয়ারা খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের আবুল কাসেম মাস্টারের স্ত্রী। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মনোয়ারা খাতুনের শারীরিক অসুস্থতা দেখা দিলে গত ১৯ নভেম্বর যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার মনোয়ারা খাতুন হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন। বাড়ি এসে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার রাতে ইন্তিকাল করেন।





