ঝিনাইদহে বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষুসেবা প্রদান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা দেয়া হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে দিনব্যাপী এ সেবার আয়োজন করা হয়। আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, দিনব্যাপী এলাকার এক হাজার নারী পুরুষকে বিনামূল্যে চক্ষুসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এ সময় ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু সেবা প্রদান করেন ডা. মেজবাহুল আজম, ডা. মেহেদী হাসান, ডা. আরাফাত হোসেন, ডা. নাসিরুল ইসলাম লিমন, রবিউল ইসলাম, জিয়াউর রহমানসহ ১০ জন চিকিৎসক। বাছাই করা রোগীদের ছানি অপারেশনসহ বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও জানান আয়োজকরা।

ভাগ