ফুলবাড়ীগেটে রাজপথ, রেলপথ অবরোধসহ ৪ দিনের কর্মসূিচ শ্রমিকদের

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ প্রতীকী অনশন, থালাবাটি নিয়ে ভ’খা মিছিল, রাজপথ রেলপথ অবরোধসহ ৪ দিনের কর্মসূটি ঘোষিত হয়েছে ফুলবাড়ীগেটের শ্রমিকসভায়। ব্যক্তিমালিকানাধীন মহসেন, অ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী, আফিল জুট মিলসহ সকল কলকারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার বিকেলে জনতা মার্কেট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী এই সভার আয়োজন করে। সাবেক সিবিএ নেতা ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক ও শ্রমিক নেতা ওবায়দুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাবেক সিবিএ সভাপতি মো. নুর আলম, মিহির রঞ্জন বিশ^াস প্রমুখ। এ সভা থেকে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূিচর মধ্যে রয়েছে আগামী ৩ ডিসেম্বর খুলনা শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত প্রতীকী অনশন। ৬ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেটে শ্রমিক কর্মচারী ও তাদের সন্তানদের থালা বাটি নিয়ে ভুখা মিছিল। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি। ১৩ ডিসেম্বর রবিবার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূিচ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেটস্থ খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।

ভাগ