আজ ২৮ নভেম্বর মহামতি ফ্রেডরিক এঞ্জেলসের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে লাল পতাকা মিছিল বের হবে। মিছিলটি দুপুর ১২টায় পাইপপট্টি মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে প্রেস কাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের বেলা ১১টার মধ্যে জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার। ১৮৯৫ সালের ৫ আগস্ট লন্ডনে ফ্রেডরিক এঞ্জেলসের মৃত্যু হয়। স্বীয় বন্ধু কার্ল মার্কসের (১৮৮৩) মৃত্যুর পর এঞ্জেলসই ছিলেন গোটা সভ্য দুনিয়ার আধুনিক প্রলেতারিয়েতের সবচেয়ে বিখ্যাত মনীষী ও গুরু। কার্ল মার্কসের সঙ্গে ফ্রেডরিক এঞ্জেলসের পরিচয়ের পর থেকে দুই বন্ধুর জীবনকর্ম হয়ে ওঠে তাঁদের সাধারণ আদর্শ। প্রুশিয় রাজ্যের রাইন প্রদেশের বার্মের শহরে ১৮২০ সালের ২৮ নভেম্বর ফ্রেডরিক এঞ্জেলস জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





