বিএনপি নেতা রেজাউল হাসান স্মরণে বিভিন্ন মসজিদে দোয়া

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় ব্যক্তিত্ব রেজাউল হাসানের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। শুক্রবার বাদজুমা মরহুমের পরিবারের পক্ষ থেকে রামনগরে মসজিদে-মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামনগর রেলগেট বায়তুল আমান জামে মসজিদ, বায়তুল নুর জামে মসজিদ, শাহী জামে মসজিদ, খানকায়ে ওয়াসিয়া জামে মসজিদ, বায়তুল সালাম জামে মসজিদ, আশরাফুল মাদারিস মসজিদ, সতীঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদ, তোলাগোলদারপাড়া জামে মসজিদ, কামালপুর জামের মসজিদসহ ২২টি মসজিদে দোয়া হয়। রামনগর রেলগেট বায়তুল আমান জামে মসজিদ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল আজিজ, সহ-সভাপতি নূর মোহাম্মদ মনু, সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম-সম্পদক শহিদ আল-মামুন, সাংগঠনিক মোসলেম উদ্দীন, বিএনপি নেতা মাসুদুর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, রামনগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাহার আলী, সম্পাদক আলমগীর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসুসহ ইউনিয়ন সর্বস্তরের মুসল্লিবৃন্দ। রেজাউল হাসান গত বুধবার ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

ভাগ