স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর ৫৬তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার বাদআছর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। দোয়া মাহফিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবু জাফর, ফরিদ আহমেদ সিদ্দিকী, তৌহিদুর রহমান, খোকন, যুগ্ম সম্পাদক রাসেল পান্না, প্রচার সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা কামরুল ইসলাম মিন্টু প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।





