বরকত উল্লা বুলুর সুস্থতা কামনায় যশোরে যুবদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা শহরের বাইতুস সালাম জামে মসজিদে জেলা যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোাসেন বাবুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দলের অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতার্মীর সুস্থতা কামনায় ও দোয়া করা হয়।

ভাগ