আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীরে আবার হামলা, ২ ভারতীয় সেনা নিহত
লোকসমাজ ডেস্ক॥ এক সপ্তাহের ব্যবধানে জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে আবার হামলার ঘটনা ঘটেছে। এবার দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর সন্ত্রাসী হামলায় আহত দুই সেনার মৃত্যু হয়। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিন সন্ত্রাসী আমাদের জওয়ানদের ওপর গুলি চালায়। দুজন সেনা গুরুতর আহত হয়ে মারা যান। জয়েশ-ই-মুহাম্মাদ সন্ত্রাসী গোষ্ঠী এখানে খুব সক্রিয়। সন্ত্রাসীরা গাড়িতে করে পালিয়ে যায়। তাদের মধ্যে দুজন সম্ভবত পাকিস্তানি এবং একজন স্থানীয়।’ সন্ত্রাসী দলটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর আগে নাগরোটার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে চার সন্ত্রাসী নিহত হন। সে সময় বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছিলেন। পুলিশের ধারণা, সন্ত্রাসীরা ওই অঞ্চলে ‘বড় ধরনের হামলার পরিকল্পনা করছে’ এবং তারা কাশ্মীর উপত্যকার দিকে এগুচ্ছে। আগামী ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে আট দফায় জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিল (ডিডিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর ভোট গণনা করা হবে। গত বছরের আগস্টে মোদি সরকার ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর এই প্রথমবারের মতো ওই অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত ট্রাম্প
লোকসমাজ ডেস্ক॥ হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় নিশ্চিত হলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন। ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান ট্রাম্প। অঙ্গরাজ্যগুলো থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা করা হয়নি। হোয়াইট হাউস ছাড়তে রাজি কী না, সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। এটি আমি করব এবং আপনারা তা জানেন। যদিও তারা তাকে (বাইডেন) নির্বাচিত করে।’ নির্বাচনের দিন থেকে ভোটে কারচুপির অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এখন পর্যন্ত নিজের পরাজয় স্বীকার করেননি তিনি। এদিন আবারও ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করেন তিনি।ট্রাম্প বলেন, ‘এটি (পরাজয়) স্বীকার করা কঠিন হবে। কারণ আমি জানি যে, এখানে ব্যাপক জালিয়াতি হয়েছে।’ যদিও এখন পর্যন্ত তার অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। আদালতের শরণাপন্ন হলেও তা খারিজ হয়ে যায়। ইলেক্টোরাল ভোট প্রক্রিয়ায় বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট, বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি। মার্কিন প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি। ফলে পরবর্তী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হতে বেশি ভোট অর্জন হয়ে গেছে বাইডেনের। ২০ জানুয়ারি প্রচলিত নিয়মানুসারে শপথ গ্রহণের মাধ্যমে হোয়াইট হাউসে উঠতে যাচ্ছেন তিনি। এর মধ্যে নিজের মন্ত্রিসভা সদস্যদের নামও ঘোষণা শুরু করেছেন বাইডেন।

পাকিস্তানের প্রথম হিজড়া আইনজীবী নিশা রাও
লোকসমাজ ডেস্ক॥ কালো কোট পরে মক্কেলের খোঁজে পাকিস্তানের করাচির সিটি কোর্টে হাজির হয়েই ইতিহাসের অংশ হয়ে গেলেন ২৮ বছরের নিশা রাও। তিনি পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী। পাকিস্তানের মত রণশীল দেশে নিশার চলার পথ মোটেও সহজ ছিল না। পাকিস্তানে মাত্র ২০০৯ সালে সুপ্রিম কোর্ট জাতীয় পরিচয়পত্রে হিজড়া বা তৃতীয় লিঙ্গ সংযোগের অনুমতি দেয়। আর সমাজে হিজড়াদের অধিকারের সুরায় ২০১৮ সালে দেশটির পার্লামেন্টে একটি আইন পাশ হয়। ওই আইনে হিজড়াদের অন্যান্য নাগরিকদের মত সমঅধিকারের স্বীকৃতি এবং সামাজিক বৈষম্য ও নৃসংশতা থেকে তাদের সুরা নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানে তৃতীয় লিঙ্গের মানুষদের এখনো অচ্ছুত হিসেবে দেখা হয়। তাদের বেশিরভাগকেই যৌন নিপীড়নের শিকার হতে হয়। বিয়ে বাড়িতে নেচে-গেয়ে বা রাস্তায় ভিা করে তাদের জীবন চলে। নিশার জীবনও হয়তো রাস্তায় ভিা করেই কাটতো। কারণ, লাহোরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া নিশাকে ১৮ বছর বয়সে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে আরো দুইজন হিজড়ার সঙ্গে করাচি গিয়ে পৌঁছান নিশা। সেখানে থাকা অন্যান্য হিজড়াদের কাছে তার আশ্রয় মিললেও সৎ পরামর্শ মিলেনি। বরং তারা নিশাকে রাস্তায় ভিা করার বা যৌনকর্মী হতে বলে। কিন্তু নিশা এ জীবন চাননি এবং ওই জীবন থেকে বের হওয়ার প্রতিজ্ঞা করেন। তিনি দিনের বেলা ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে ভিা করে পাওয়া অর্থ দিয়ে একটি নৈশ ল’ কলেজে ভর্তি হন। কয়েক বছরের প্রাণপণ চেষ্টায় তিনি ল’ ডিগ্রি অর্জন করেন এবং এ বছরের শুরুতে ‘করাচি বার অ্যাসোসিয়েশন’ সদস্য হয়ে ইতিহাস গড়েন। বার্তা সংস্থা রয়টার্সকে নিশা বলেন, ‘‘পাকিস্তানের প্রথম তৃতীয়লিঙ্গের আইনজীবী হতে পেরে আমি গর্বিত।”নিশার হাতে এখন অর্ধশত মামলা রয়েছে। এছাড়াও তিনি তৃতীয়লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি এনজিওর হয়েও কাজ করেন। পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী হয়েই থেমে যেতে চান না নিশা। বলেন, ‘‘আমার ল্য পাকিস্তানের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারপতি হওয়ায়।”

ভাগ