ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে কোর্টে অভিযোগের প্রতিবাদে সভা

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল চৌধুরী ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে কোর্টে মানহানির অভিযোগের প্রতিবাদে সভা হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসকাব কার্যালয়ে সভায় সংগঠনের সভাপতি এম হাসান মুসা সভাপতিত্ব করেন। সভায় অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন, তাজনুর রহমান ডাবলু, ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, প্রেসকাবের সহসভাপতি মফিজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আব্দুল জাব্বার, ওয়ালিউল্লাহ ওলি, চঞ্চল মাহমুদ, নোমান পারভেজ, তুহিন জোয়ার্দ্দার, বকুল হোসেন, আব্দুল আলীম প্রমুখ। উল্লেখ্য, কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের জালিয়াতি ঘটনা নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে গত ১৬ নভেম্বর কোর্টে মানহানির অভিযোগ দায়ের করেন সদ্য বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও মাঠকর্মী আজির আলী ।

ভাগ