মাসুদ রানা বাবু ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আদালতপাড়া। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে বিএনপি, আওয়ামী সমর্থিত প্যানেল এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি মিলে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আরএম মঈনুল হক ময়না, সাধারণ সম্পাদক এম এ গফুর, দুই. সহসভাপতি পদে মনজুর কাদের আশিক ও এম এ লতিফ, যুগ্ম সম্পাদক পদে অশোক মাসুক আকুলজী সুমন, দুটি সহকারী সম্পাদক পদে মাধবেন্দ্র অধিকারী ও কাজী সেলিম রেজা ময়না, গ্রন্থাগার সম্পাদক পদে নুরুজ্জামান খান এবং পাঁচটি কার্যনির্বাহী পদে মাহমুদা খানম, শাহিনা খানম লিলি, রুহিন, বালুজ ও সেলিম রেজা। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের প্রার্থীরা হলেন, সভাপতি পদে, গাজী আব্দুল কাদির, সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন, দুটি সহসভাপতি পদে খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও জিএম আবু মুছা, যুগ্ম সম্পাদক পদে আবুল কায়েস, দুটি সহকারী সম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইট ও নাসির উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক পদে শহিদুল ইসলাম। এবং পাঁচ কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল মাসুদ, নব কুমার কুণ্ডু, রেজাউর রহমান আরিফ শাহরিয়ার ও উদয়ন বিশ্বাস। গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ তারিখ শনিবার সমিতি মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৪৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের মুহূর্তে যশোরের আদালতপাড়া প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে।




