ড. মামুন রহমানের ফুলতলার বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ

ফুলতলা (খুলনা) অফিস ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার দুুপুরে দলের নির্বাহী কমিটির সদস্য ও ফুলতলার জামিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী প্রয়াত ড. মামুন রহমানের ফুলতলার জামিরাস্থ বাসভবনে যান। এ সময় খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর শাখা সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শেখ মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শেখ আব্দুর রশিদ, মেহেদী হাসান দিপু, হাফেজ আবুল বাশার, এস এম আলমগীর, জসিম উদ্দিন বাবু, ফুলতলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. সেলিম সরদার, শেখ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, হারুন অর রশিদ, ওহিদুজ্জামান নান্না, শেখ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ প্রয়াত ড. মামুন রহমানের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত সোমবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ড. মামুন রহমান।

ভাগ