যশোরে ইউপি চেয়ারম্যান ও সচিবদের সাথে সনাক টিআইবির মতবিনিময়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক যশোরের উদ্যোগে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থায় করণীয়’ শীর্ষক এক অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাসের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। সংগঠনটির সহসভাপতি ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান এবং সম্মানিত আলোচক হিসেবে ছিলেন টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস। বক্তব্য দেন টিআইবি সিভিক এনগজেমন্টে বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিকুর রহমান। সভায় বিষয়ক ভিত্তিক তথ্যাদি উপস্থাপনা করেন টিআইবি খুলনা কাস্টারের প্রোগ্রাম ম্যানেজার-সিই মো: ফিরোজ উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইছালি ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন, হৈবতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, ইউপি সচিব সাবিনা ইয়াসমিন ও এসএম রিয়াজুল কবির। সভায় যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিবগণ অংশগ্রহণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও সচিবগণ চাহিদা অনুযায়ী বাজেটের অপ্রতুলতা, সচিবদের বেতন ভাতা ও পদমর্যাদা বৃদ্ধি, জনবল সংকটসহ ইউনিয়ন পরিষদের নানা সীমাবদ্ধতা নিয়ে বক্তব্য দেন। –বিজ্ঞপ্তি

ভাগ