রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেসকাব রূপদিয়ার সভাপতিসহ দুই সাংবাদিক আহত হয়েছে। আহতরা হলেন কাবটির সভাপতি দৈনিক গ্রামের কাগজের রূপদিয়া প্রতিনিধি রবিউল খান এবং উপদেষ্টা দৈনিক লোকসমাজ পত্রিকার রূপদিয়া সংবাদদাতা আলমগীর কবির। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানাযায়, সোমবার সন্ধ্যায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপদিয়া বাজারের অদূরে হাটবিলা, জামতলা আফিল ব্রিকসের সামনে একটি দ্রুতগতির ট্রাক ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলের চাকা ¯িপ করে সড়কের উপর পড়ে যায় এবং তারা সামান্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনই স্থানীয় ডাক্তারখানা থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।





