দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন এ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেছেন, খন্দকার মুনীরুজ্জামান বাংলাদেশের সংবাদপত্র জগতের অন্যতম নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন আমৃত্যু কলমযোদ্ধা। তার মৃত্যুতে দেশের সংবাদপত্র জগৎ একজন গুণি সাংবাদিককে হারাল। নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত মুনীরুজ্জামানের স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। –বিজ্ঞপ্তি





