স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ বক্তব্য রাখেন।





