স্টাফ রিপোর্টার ॥ বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর নৌকা প্রতীকের জন্য জোর গণ সংযোগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গতকাল নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার। সভায় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস. এম আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ খন্দকার, নির্বাচনের প্রার্থী ও বাঘারপাড়া মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসন, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহজালাল দায়িত্বশীল নেতা কর্মী উপস্থিত ছিলেন।





