বাগেরহাট সংবাদদাতা॥ ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে র্যালি করেছে কৃষকলীগ। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষকলীগের উদ্যোগে র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদণি করে। পরে উপজেলা পরিষদের সামনে বঙ্গকন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। র্যালিতে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মলিক, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শিকদার হাদিউজ্জামান, সহসভাপতি শিকদার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মলিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



