মোংলা (বাগরহাট) সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি-সাহিত্যিক, গবেষক ড. হিমেল বরকতের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় মোংলার মিঠাখালী ফুটবল মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে মিঠাখালীর পারিবারকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। তার জানাযা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। পরিবারের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই ডা. মুহাম্মদ সাইফুল্লাহ, আবির আব্দুল্লাহ, সুবির ওবায়েদ, বোন সুমল সারাফাতা ও ভগ্নিপতি মাহমুদ হাসান ছোট মনি। জানাযা নামাজর আগে মরহুমের জীবনী নিয়ে স্মতিচারণ করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাসান ও হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ। ড.হিমেল বরকত ছিলেন কবি প্রয়াত রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। এবং মাংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডক শ্রমিক পরিচালনা বোর্ডের ডাক্তার মরহুম ওয়ালিউল্লাহর ছোট ছেলে। গত শনিবার সকাল অনলাইন কাস নেয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে তাৎক্ষণিক ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে রাত তার মত্যু হয়। ওইদিন বিকেলে তার প্রিয় কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাযা শেষে তাকে মংলার মিঠাখালীর নিজ বাড়িতে আনা হয়।





