চৌগাছায় হাসান সালেহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় জেলা কৃষকদলের সভাপতি মরহুম আলহাজ হাসান সালেহের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর পাঁচনামনা পৌর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক ফুল মিয়া, বিএনপি নেতা শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম, আবু তালেব, যুবনেতা কামরুল ইসলামসহ বিএনপি তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শাহিনুর রহমান শাহিন।

ভাগ