স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে আবাদি জমিতে বিএডিসি’র খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষকেরা। সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় কৃষকেরা। ব্যানার ফেস্টুন নিয়ে বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শ শ কৃষক-কৃষাণী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জামির হোসেন, উজ্জল মেম্বার. গোবিন্দ দাস, খোকন মিত্র, খাইরুল ইসলামসহ অনেকেই। এ সময় তারা বলেন, উলিখিত পাঁচটি গ্রামের মাঝে অবস্থিত মাঠে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদি জমি নষ্ট হবে, নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খনন না করার দাবি জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে জানান তারা। মানববন্ধন শেষে কৃষকেরা বিােভ মিছিল নিয়ে বেশ কয়েকটি এলাকা প্রদণি করেন।




