জীবননগর উপজেলায় সবুজ পরিষ্কার মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে পরিস্কার সবুজ মডেল স্বাস্থ্য কিনিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মুনিম লিংকন। এতে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জুলিয়েট পারউইন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান , উপজেলা স্বাস্থ্যপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চারদিকে আগাছা পরিস্কার পরিছন্ন করা, সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে স্টিকার লাগানো, সৌন্দর্য বাড়ানোর জন্য ফুলের বাগান এবং পরিত্যাক্ত জমিতে ফলদ, বনজ গাছের চারা রোপনসহ পাখিদের নিরাপদ আবাসস্থানের ব্যবস্থা করা হয়।

ভাগ