বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত সকল কলকারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জরুরি সভা সোমবার সকাল ১০ টায় এ্যাজাক্স জুট মিল শ্রমিক কাবে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, মো. সেকেন্দার আলী প্রমুখ । সভায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। এ ছাড়া ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ নভেম্বর মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিকসভা, ২৬ নভেম্বর আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা ও ২৭ নভেম্বর বিকেলে ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক সভা।

ভাগ