সাংবাদিক ইউনিয়ন যশোরের ইউনিট পুনর্গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক ইউনিয়ন যশোর কল্যাণ তহবিল গঠন, ইউনিট পুনর্গঠন, সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার নির্বাহী কমিটির সভায় প্রাকনির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। সেই অনুযায়ী সংগঠনের সব ইউনিট দ্রুত পুনর্গঠন করা হবে। এই কাজে প্রধান দায়িত্ব পালন করবেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক। নির্বাচন ও সাধারণ সভা সুষ্ঠুভাবে সম্পাদন এবং গঠনতান্ত্রিক বিধিবিধান পরিপালনের জন্য সদস্যদেরকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে। কোষাধ্য অথবা দফতর সম্পাদকের কাছে চাঁদা পরিশোধ করা যাবে। সভায় সংগঠনকে আরও গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। ফি পরিশোধ সাপেে সদস্যপদের জন্য আবেদন করা যাবে। দফতর সম্পাদকের কাছ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। এ ছাড়া সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে কল্যাণ তহবিল গঠনের কাজ শেষ করা হবে। এর জন্য প্রস্তাবিত নীতিমালা চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে নির্বাহী কমিটির অনুমোদনের জন্য পেশ করবেন কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান সাইফ। সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শহিদ জয়। আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এস.এম.ফরহাদ, দফতর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্য গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি এবং কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।

ভাগ