ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেনির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণবিদস কর্মবিরতি অব্যহত রয়েছে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত । প্রতিদিন সকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলছে। ৩০ নভেম্বরের মধ্যে তাদের এই দাবি না মানা হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসকাবের সামনে মানববন্ধন সমাবেশে পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানাগেছে।





