স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন-এর মৃত্যু বরণকারী ৩২ জন সদস্যের পরিবারকে ইউনিয়নের পক্ষ থেকে রোববার গাড়িখানা রোডস্থ প্রধান কার্যালয়ে অনুদান দেয়া হয়েছে। অনুদানের পরিমাণ প্রত্যেক পরিবারকে নগদ ৩০ হাজার টাকা করে সর্বমোট ৯ লাখ ষাট হাজার টাকা অনুদান প্রদান করেন সংগঠনের সভাপতি আলমগীর সিদ্দিকী আলম ও সাধারণ সম্পাদক মোঃ ইন্তাজ আলী। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের সহ-সভাপতি জুলফিক্কার রহমান, আফসার উদ্দিন, সহ-সম্পাদক নুরুল ইসলাম বাবু, লুৎফর রহমান ছোট, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশা, প্রচার সম্পাদক আবু সাঈদ মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক লিটন মোল্লা, কোষাধ্যক্ষ শফিকুজ্জামান মনু, সড়ক সম্পাদক আলাউদ্দিন, মোসলেম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জহুরুল, ফারুক, কবির ও রশিদুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।





