বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) যশোর জেলা শাখার অতিরিক্ত মহাসচিব অধ্যাপক আক্তারুজ্জামান মনোহরীর মাতা কদভানু নেছার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন- বাকশিসের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আয়ুব হোসেন, সহ-সভাপতি এবিএম খালেদ হোসেন, অধ্যাপক মোঃ আব্দুল কাদের, প্রচার ও যোগাযোগ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, প্রভাষক শামছুন নাহার, অধ্যাপক তানভীর, অধ্যাপক একেএম কামরুল হাসান, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক শহিদুর রহমান, সদর উপজেলা বাকশিসের সভাপতি মাওলানা অধ্যাপক তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু প্রমুখ বিজ্ঞপ্তি।





