শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু মাসুদ বাহিনীর ডেরায় অমানুষিক নির্যাতন শেষে মুক্তিপণ দিয়ে জেলে ঈমান আলী সরদার নিজ বাড়িতে ফিরেছে। রবিবার ভোর ৬ টার দিকে অন্য জেলেদের সহায়তায় সে বাড়িতে ফেরে। ঈমান আলী রমজাননগর ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামে মৃত আমির চাঁদ সরদারের ছেলে। বাড়িতে ফিরে ঈমান আলী জানায়, গত ১৩ নভেম্বর কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে অপর দুই সহযোগী নুর ইসলাম ও ওয়েজকরুনীকে নিয়ে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন মোহন্তখালী খালে মাছ ধরার সময় বনদস্যু মাসুদ বাহিনী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে পরবর্তীতে দুই সহযোগীকে ছেড়ে দিয়ে মুক্তিপণের দাবিতে তাকে বন্দি করে। দীর্ঘ এক সপ্তাহ মাসুদ বাহিনীর ডেরায় বন্দি রেখে তাকে অমানুষিক নির্যাতন করে। অবশেষে মুক্তিপণের ৫০ হাজার টাকা পরিশোধ করা হলে তাকে মুক্তি দেয়।




