ফুলতলা (খুলনা) অফিস ॥ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদারের সাথে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলার পায়গ্রাম কসবা নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সভাপতি কাজী মনির হোসেনসহ নেতৃবৃন্দ সাবেক মন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাড. তারেক হাসান মিন্টু, আওয়ামীলীগ নেতা কাজী হামিমুল কাদির, কাজী শফিকুল ইসলাম পিন্টু, শেখ আসলাম হোসেন, কাজী মামুন, লাভলু খা, কাজী হিমেল প্রমুখ। এদিকে শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় শনিবার সন্ধ্যায় খানজাহানআলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের অঅয়োজন করে নেতৃবৃন্দ।





