ফুলতলায় রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাতে মিলাদ ও দোয়া

ফুলতলা (খুলনা) অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মো. আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, জাকির হোসেন সরদার, বেগম শামছুন্নাহার, সাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলতানা লিলিসহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভাগ