স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে জাতীয়বাদী যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুবদলের আলোচনাসভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।অপরদিকে ছাত্রদলের আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুবদল নেতা খান শফিয়ার রহমান, মহিবুবুল আলম মামুন, একে আজাদ, আইয়ুব হোসেন, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা ওলিয়ার রহমান, আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম রনি প্রমুখ।




