রিং পরানো হলো রুহুল কবির রিজভীর হার্টে

লোকসমাজ ডেস্ক॥ সফলভাবে সম্পন্ন হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হৃদযন্ত্রের এনজিওপ্লাস্টি। শনিবার দুপুর ১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক সোহরাবুজ্জামানের নেতৃত্বে এ অস্ত্রোপচার হয়। রুহুল কবির রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বেলেন, স্যারকে এখন অপারেশন থিয়েটার থেকে সিসিইউতে রাখা হয়েছে। দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, উনার হৃদযন্ত্রের একটা ব্লক ছিল। সেজন্য আজকে এনজিওপ্লাস্টি করে একটা রিং পরানো হয়েছে। উনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেণে আছেন। ১৩ অক্টোবর জাতীয় প্রেস কাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে ওঠার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাবএইডে ভর্তি করা হয়। ১৩ দিন ল্যাবএইড হাসপাতালে থাকার পর গত ২৮ অক্টোবর রিজভী ছাড়পত্র পেয়ে শ্যামলীর আদাবরের বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। ফলোআপ করাতে ১৭ নভেম্বর আবার ল্যাবএইডে ভর্তি হন তিনি।

ভাগ