তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ যুবদলের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাানের ৫৬তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশে যশোর জেলা যুবদল কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ। আজ শনিবার যশোর জেলা, প্রত্যেক থানা এবং পৌর শাখার তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এসব কর্মসূচি পালিত হবে। যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ঘোষিত কর্মসূচি পালন করার জন্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

ভাগ