মেহেরপুর সংবাদদাতা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। এ দিন করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে শস্যবীজ ও কীটনাশক বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া হয়।




