মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এমএমডিএফ বিডি) এর আয়োজনে শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে ইয়ুথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। যশোর সদরের সখিনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আয়োজনে সমগ্র যশোর জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৬০ (ষাট) জন যুব অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে সদস্যদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, আচার আচরণ ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা হয়। বিভিন্ন প্রকার শিক্ষামূলক খেলাধুলার মাধ্যমে প্রশিক্ষণগুলো সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। ইয়ুথ ক্যাম্প সম্পর্কে এমএমডিএফ বিডি’র চেয়ারম্যান জহির ইকবাল বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের গৃহবন্দি স্থবির জীবন কাটছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তারা হতাশায় ভুগছে। এই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থার উন্নয়ন এবং দক্ষতা ও নেতৃত্ব সৃষ্টিতে এ আয়োজন। এদিন সকালে লিডারশিপ ক্যাম্পটি শুরু হয়ে দিনব্যাপী দলীয় ও চ্যালেঞ্জিং গেম, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার মধ্য দিয়ে বিকেলে শেষ হয়। ক্যাম্প শেষে শ্রেষ্ঠ নেতৃত্বের অধিকারীদের পুরস্কৃত এবং সকলকে সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি




