কোটচাঁদপুরে প্রতিবেশীর লাথিতে কৃষকের মুত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে ধান মাড়াইকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় বদর উদ্দিন বুদো (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বলুহর গ্রামের প্রজেক্ট পাড়ায় এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী জিয়া মন্ডল বদর উদ্দিন বুদোর ঘরের পেছনে ধান মাড়াই করছিল। ধান মাড়াইয়ে ধুলা-বালি ঘরে গেলে বুদোর সাথে জিয়ার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জিয়া মণ্ডল ও তার পরিবারের লোকজন বুদোকে এলোপাতাড়ি কিল-ঘুষিসহ বুকে লাথি মারে। এতে বুদো অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওসি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার শুক্রবার ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

ভাগ