শিরোমনিতে হা-ডু-ডু খেলা নিয়ে যুবককে ছুরিকাহত

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ খুলনার শিরোমনি দক্ষিণপাড়ায় হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরি দিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি খানজাহান আলী থানয় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শিরোমনি দক্ষিণ পাড়া এলাকার ইদ্রিস শেখের পুত্র হাসান শেখ (২২) কে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার সাহেব খা’র পুত্র শাহিদ ( ৫২), জাহিদ (৫৫), সাহেদ খান এর পুত্র চঞ্চল (১৮), আবজাল এর পুত্র ইমরান (৩২), জাহিদ এর পুত্র হুমায়ুন ( ২৩) সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন মারপিট করে এক পর্যায়ে হাসানের গলা ও বুকে ছুরি দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

ভাগ