জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার সভাপতি আলহাজ হাসান সালেহ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। হাসান সালেহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘জাতীয়তাবাদী কৃষক দল যশোর জেলা শাখার সভাপতি আলহাজ হাসান সালেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ^াসী ছিলেন। একজন দক্ষ ও বলিষ্ঠ সংগঠক হিসেবে তিনি কৃষক দল যশোর জেলা শাখাকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যশোর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত নসিব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-এই দোয়া করি। আমি আলহাজ হাসান সালেহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’





