খেলার খবর

কাতার পৌঁছেছে জাতীয় ফুটবল দল
স্পোর্টস ডেস্ক॥ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দেয় দল। স্থানীয় সময় পৌনে দুইটায় দলের কাতারে নিরাপদে পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরেই কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিয়েছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। দল উঠবে এজদান টাওয়ার হোটেলে। সেখানে নিয়ম অনুযায়ী তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন জামাল-রানারা। এই তিন দিনে হোটেলের জিমনেশিয়াম ও সুইমিংপুল খেলোয়াড়রা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বাফুফে। বুধবার ঘোষিত ২৭ জনের প্রাথমিক দল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক এবং হাঁটুর চোটের কারণে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন শেষ মুহূর্তে কাতারে যেতে পারেননি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

মেয়েদের লিগের দ্বিতীয় পর্ব শুরু আজ
স্পোর্টস ডেস্ক॥ বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং কাবের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে মেয়েদের ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। আগামী ১২ ডিসেম্বর ১৪তম রাউন্ডের মধ্য দিয়ে শেষ হবে ৭ দলের এই আসর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর এ বছর ২২ ফেব্রুয়ারি মেয়েদের লিগ মাঠে গড়ায়। তবে করোনার প্রকোপে ১৩ মার্চ থেকে লিগ স্থগিত রাখা হয়। ৮ মাস বন্ধ থাকার পর গত ৭ নভেম্বর ফের লিগ মাঠে গড়ায়। ১১ নভেম্বর প্রথম রাউন্ডের খেলা শেষে মধ্যবর্তী দলবদলের বিরতি পড়ে লিগে। প্রথম রাউন্ড শেষে ৬ ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার নাসরিন স্পোর্টস একাডেমি। সমান ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে রংপুরের এফসি উত্তরবঙ্গ ও জামালপুর কাচারিপাড়া একাদশ। ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকার বেগম আনোয়ারা স্পোর্টিং। ১ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে স্প্যাটার্ন গ্যালাকটিকো সিলেট এফসি ও কুমিল্লা ইউনাইটেড।

শান্তর নেতৃত্বে খেলবেন আশরাফুল
স্পোর্টস ডেস্ক॥ মিনিস্টার গ্রুপ রাজশাহীর নেতৃত্ব দেবেন কে? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই সাধারণ দর্শকদের মনে এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। বর্তমান জাতীয় দলে খেলা খুব বড় তারকা তাদের দলটিতে নেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন বলে তার ভক্তরা তাকেই নেতৃত্বে চাচ্ছিলেন। বৃহস্পতিবার আসরে অংশ নিতে যাওয়া পাঁচ দলের অফিশিয়াল ফটো সেশনে রাজশাহীর প্রতিনিধি হিসেবে হাজির হন মোহাম্মদ আশরাফুল। তবে দলের নেতৃত্বে তিনি থাকছেন না। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলতে হবে আশরাফুলকে। সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেতৃত্বে ছিলেন শান্ত। এদিকে রাজশাহীর অধিনায়কের নাম ঘোষণার মধ্যে দিয়ে পাঁচ দলের অধিনায়কই চূড়ান্ত হয়ে গেল। জেমকন খুলনা প্রথম দল হিসেবে তাদের অধিনায়কের নাম জানায়। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন দলটির নেতৃত্বে। যে দলে সাকিব আল হাসানও ছিলেন। তাই দুজনের মধ্যে কাকে অধিনায়ক করা হয় সে নিয়েও সবার কৌতূহল ছিল। বেক্সিমকো ঢাকা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মুশফিকুর রহিমকে। ফরচুন বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল। আর গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে যাওয়া ফটো সেশনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর পে অংশ নেন মোহাম্মদ আশরাফুল, জেমকন খুলনার পে ইমরুল কায়েস, বেক্সিমকো ঢাকার পে রুবেল হোসেন, ফরচুন বরিশালের হয়ে তাসকিন আহমেদ, গাজী গ্রুপ চট্টগ্রামের পে মোস্তাফিজুর রহমান।
পাঁচ দলের এই করপোরেট লিগ মাঠে গড়াবে ২৪ নভেম্বর।
এক নজরে পাঁচ দলের অধিনায়ক-
জেমকন খুলনা: মাহমুদউল্লাহ রিয়াদ
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম
ফরচুন বরিশাল: তামিম ইকবাল
মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন।

দেশে ফিরে করোনা পরীার অপোয় তামিম
স্পোর্টস ডেস্ক॥ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার পালা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠে নামার। তার আগে করোনা পরীার অপো আছেন এই বাঁহাতি ওপেনার। পিএসএলে এবার লাহোর কালান্দার্সে খেলেছেন তামিম। তার দল রানার্স আপ হয়। ফাইনালসহ তিন ম্যাচে তামিমের ইনিংসগুলো ছিল এমন- ১০ বলে ১৮, ২০ বলে ৩০ ও ৩৮ বলে ৩৫। পিএসএল শেষ করে বুধবার রাত ১১টা নাগাদ এমিরেটসের একটি ফাইটে করে করাচি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তামিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। তবে সেই মিশনের আগে আপাতত করোনা পরীায় পাশ করতে হবে তামিমকে। অবশ্য সদ্য বিদেশ ফেরত তামিম শুধু নয়, টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া সব খেলোয়াড়দেরই করোনা পরীা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ফলাফল নেগেটিভ আসা খেলোয়াড়রা শনিবার থেকে ঢুকে পড়বেন জৈব সুরা বলয়ে। সবার নমুনাই নেওয়া হবে মিরপুর স্টেডিয়াম থেকে। তবে বিদেশ ফেরত তামিম আইসোলেশনে থাকায় তার নমুনা নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়, বাসা থেকে। ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের ফরচুন বরিশাল লড়বে জেমকন খুলনার বিপক্ষে।

ভাগ