কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ কুয়াদা প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলীর মা রহিমা বেগম মঙ্গলবার রাতে যশোর সদরের সতীঘাটা কামালপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। তিনি ৫ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধরার সকালে কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়াদা প্রেস কাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, প্রেস কাবের সভাপতি দুলাল সমাদ্দার, সহ সভাপতি আফজাউল করিম ও বি এম মিলন, সম্পাদক রাশেদ হোসেন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন নয়ন। অনুরুপ সমবেদনা জানিয়েছেন, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল আজিজ, সম্পাদক মারুফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হাসান, মাসুদুর রহমান শামীম।




