স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার বুইকরা গ্রামে মামার বাড়ি বেড়াতে আসা যুবক বাপ্পি (২০) অতিরিক্ত মদপানে মারা গেছে। বুধবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান জানান, অতিরিক্ত মদপানের কারণে বুধবার হাসপাতালে ভর্তি হওয়া বাপ্পি নামের ওই যুবক দুপুর আড়াইটার দিকে মারা যায়। বাপ্পির মামা কাঠমিস্ত্রী পবিত্র কুমার সাংবাদিকদের জানান, ঝিনাইদহের বারোবাজারের কৃষ্ণপদর ছেলে তার ভাগ্নে বুইকরা গ্রামে তাদের ভাড়া বাড়িতে বেড়াতে এসে মারা গেছে।





