যবিপ্রবি সংবাদদাতা॥ প্রাতিষ্ঠানিক ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেস পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিদের কাছে ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণি প্রতিনিধিদের কাছ থেকে সেটা সংগ্রহ করে নিতে হবে। যবিপ্রবির আইসিটি সেল ও অনলাইন শিক্ষা কার্যক্রম সংক্রান্ত কমিটির সহযোগিতায় এই ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়। এ পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে এই ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। আর যে সকল শিক্ষার্থী এখনো ইমেইল অ্যাড্রেস পায়নি, তাদেরকে অতিদ্রুত ইমেইল অ্যাড্রেস প্রদান করা হবে। এর আগে যবিপ্রবির ৬২তম রিজেন্ট বোর্ডের বিশেষ সভায় শিক্ষার্থীদের ‘জি-সুইট’ অ্যাড্রেস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ^বিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানানো হয়েছে, শিার্থীরা এ ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ (আনলিমিটেড স্টোরেজ সুবিধা), গুগল কাসরুম, গুগল মিটসহ অন্যান্য ২৮টি সার্ভিস ব্যবহার করতে পারবেন। এ ‘জি-সুইট’ ইমেইল অ্যাড্রেসের মেয়াদ হবে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী এক বছর পর্যন্ত।





